সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ইফতার মাহফিল ১৩ মার্চ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুরের এডহক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার রাতে নগরীর জনতা ক্লিনিকে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু ও অনলাইনে জনাব দৌলত আকবরসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন। পরবর্তীতে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তী সভায় উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

​সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৩ মার্চ ২০২৬ তারিখে দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাহফিলটি সফল করতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সহিদুল আলম লাবু, মোঃ আতিয়ার রহমান, মোঃ আব্দুল গফ্ফার এবং মোঃ শাহজাহান বাবু।
​ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য জনপ্রতি সর্বনিম্ন চাঁদা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে যে কেউ চাইলে এর চেয়ে বেশি অর্থ অনুদান হিসেবে প্রদান করতে পারবেন। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১০ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য জনাব মোঃ আতিয়ার রহমানের সাথে (মোবাইল: ০১৭১৬-১৩৭৩৩৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
​ইফতার মাহফিলের ভেন্যু বা স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর