রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

গোদাগাড়ীর জুগিডাইং গ্রামে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারী জনতার হাতে আটক, পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের জুগিডাইং গ্রামে ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

গত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ছিনতাইয়ের সময় জনতা তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি দেশীয় ধারালো অস্ত্র (কাটারি) জব্দ করা হয়।

পরে আটক তিনজনকে উদ্ধারকৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর