বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা হাতেনাতে গ্রেপ্তার।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী জনাব শাহ আলমকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বাঁশখালীতে সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী জনাব আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ দীর্ঘদিন ধরে তার বকেয়া ভাতা ও পেনশনের সরকারি পাওনা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বারবার হয়রানির শিকার হন। অভিযোগ রয়েছে, এসব কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে অভিযুক্ত কর্মকর্তা শাহ আলম ঘুষ দাবি করেন।
ভুক্তভোগী মুদ্দাছেরুল হক মাসুদ এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে তা যাচাই-বাছাই শেষে দুর্নীতি দমন কমিশনের অনুমোদনক্রমে দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), চট্টগ্রাম-২ থেকে আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে একটি ফাঁদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অভিযুক্ত শাহ আলম ভুক্তভোগীর নিকট থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেপ্তার হন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফাঁদ অভিযান পরিচালনা করেন দুদক, সজেকা, চট্টগ্রাম-২ এর একটি চৌকস টিম। অভিযানে উপস্থিত ছিলেন—
মুসাব্বির আহমেদ, সহকারী পরিচালক (টিম লিডার)
মো: জসিম উদ্দিন, উপসহকারী পরিচালক
আবুল হাসান, উপসহকারী পরিচালক
সুরাইয়া সুলতানা, উপসহকারী পরিচালক
দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর