রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

দোয়ারাবাজারে নানার বাড়িতে ভাগনার হাতে খালা খুন, আসামীদের গ্রেফতার করলো থানা পুলিশ

প্রতিবেদকের নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিবেদক 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে নানার বাড়িতে ভাগনের কর্তৃক শিল্পী বেগম (২৫) নামে খালাকে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) বিকাল ৫ টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

 

এদিকে,ঘটনার ১২ ঘন্টার ভিতরে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্ব থানা পুলিশের এটি টিম রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসীমগণ ওই গ্রামে নানা মৃত খোয়াজ আলী’র বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। রবিবার বিকালে চা-খাওয়া নিয়ে নানি ফালানি বেগম (৬০) সাথে বাকবিতন্ডা ও ঝগড়ার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত হয়।

 

নাতি-নাতনী এবং মেয়ে কর্তৃক ফালানি বেগমের লাঞ্ছিতের ঘটনা শুনে তার মেয়ে নিহত শিল্পী বেগম তার স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যায়। পরবর্তীতে সোমবার অন্যান্য আত্মীয়স্বজনরা ঘটনা সম্পর্কে অভিযুক্তদের জিজ্ঞেস করতে আসলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এসময় ভাগনে সুজন মিয়া খালা শিল্পি বেগমকে চাকু দিয়ে ডান পাজরে আঘাত করলে ছিদ্রযুক্ত গুরুতর জখম হয়।

 

ঘটনার খবর শুনে স্থানীয়রা আহত খালা শিল্পী বেগম এবং নানি ফালানি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

 

 

 

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এসময় ভাগনে সুজন মিয়া খালা শিল্পি বেগমকে চাকু দিয়ে ডান পাজরে আঘাত করলে ছিদ্রযুক্ত গুরুতর জখম হয়।

 

ঘটনার খবর শুনে স্থানীয়রা আহত খালা শিল্পী বেগম এবং নানি ফালানি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ১২ ঘন্টার ভিতরে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

অভিযুক্তরা হলেন, একই গ্রামের বিল্লাল হোসেনের পুত্র ও নিহতের ভাগনে সুজন মিয়া (২২),বিল্লাল হোসেনের স্ত্রী ও নিহতের বড় বোন মোছাঃ হাছিনা বেগম (৪৮),ভাগনি তনিমা বেগম (১৫)।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে,দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, সোমবার বিকালে মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী বাদী হয়ে সন্ধায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সাথে সাথে অভিযানে নামে পুলিশ। রাতেই বিভিন্ন জায়গা হতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর