সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

নওগাঁর পত্নীতলাতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৩১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নারী-পুরুষের সমান মর্যাদা ও সহাবস্থানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর পত্নীতলাতে সম্পন্ন হলো “জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ।

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় সমবার (১৭ নভেম্বর ২০২৫) নজিপুর দি হাঙ্গার প্রজেক্ট অফিস হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর সদস্যসহ মোট ১৪ জন যুব প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ৪ জন নারী ও ১০ জন পুরুষ ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সংগঠনে গিয়ে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রশিক্ষণে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধে করণীয়, সমাজে নারী-পুরুষের দায়িত্ব ও অবদান, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, কুপ্রথা প্রতিরোধ, নেতৃত্বে নারীর অংশগ্রহণ, পারিবারিক সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে প্রজেক্টরের মাধ্যমে চিত্র উপস্থাপন ও গ্রুপ ওয়ার্কের ব্যবস্থা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ রাকিবুল হাসান এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ শাহরিয়ার শাকিল ।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীদের দিয়ে “নারীর প্রতি সম্মান প্রদর্শন ও সহিংসতাকে না বলি” শীর্ষক শপথবাক্য পাঠ করানো হয়। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নারী-পুরুষের সমতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়ে নতুনভাবে ভাবতে শিখেছেন। তারা অঙ্গীকার করেন, নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে পত্নীতলাকে একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যমুক্ত উপজেলায় পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর