মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

পুলিশ কনস্টেবল নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না বালিয়াডাঙ্গীতে পুলিশ সুপার।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পুলিশ কনস্টেবল নিয়োগে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না বালিয়াডাঙ্গীতে পুলিশ সুপার।

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬ খ্রিঃ) বিকাল ৩.৩০ ঘটিকায় বালিয়াডাঙ্গী রুপালী ব্যাংকের দক্ষিণ পাশে সফিকুল চেয়ারম্যান মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান,স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হওয়া প্রয়োজন এবং গরিব পরিবারের মেধাবী সন্তানরা যেন যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে এবং মেধা যাচাই ও পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে প্রার্থীর নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, কোনো তদবির বা অনৈতিক উপায়ে নয়, বরং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে মেধার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে। পাশাপাশি মাদক নির্মূল ও চলমান তেল সংকট মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর