রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন, রাজশাহী এবং সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, সামাজিক বন অঞ্চল বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের সদস্য, নার্সারি মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ১৫ দিনব্যাপী এ মেলায় বন বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নার্সারির অংশগ্রহণে মোট ৫২টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে। মেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ব্যাপক বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে নানা কার্যক্রম পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর