সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর ২০২৪–২৫ মেয়াদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন। ১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির নির্বাচনী ফলাফল ঘোষণা মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

‎ নির্বাচনী ফলাফলে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমস্ত মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

তার সঙ্গে নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান মনির। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী। পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোঃ মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মোঃ রোবেল মিয়া, মকবুল হোসেন, মোঃ মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা।

‎নির্বাচনী ফলাফল অনুষ্ঠানে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নব গঠিত কমিটি ও সাবেক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর