রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।

বিশেষ প্রতিনিধি / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ৬১৮ পিস ভারতীয় অবৈধ কাতান শাড়ি,ভারতীয় দুটি লেহেঙ্গা এবং চোরাচালান কাজে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে এস আই রিফাতসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারীকে আটক করে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জব্দকৃত মালামালসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ ৬১৮ পিস কাতান শাড়ি,২টি লেহেঙ্গা এবং চোরাই কারবারে ব্যবহ্রিত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকা সহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এই ঘটনায় সদর থানার এস আই রিফাদ বাদি হয়ে আটককৃত তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরাকারীগণ হলেন সুরমা ইউনিয়েনর বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে চোরাকারবারী জাকির হোসেন(৫০),একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া(২৫)।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল কোর্টে প্রেরণ করা হবে এবং আসামীদের বিঞ্জ আদালতে উপস্হিত করা হলে আদালতের বিঞ্জ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর