
"আধখানা চিঠি বেঁধে দিও
আসতে উদাসীন হলে"
- নাঈমুর রহমান রাকিব
আগের মতোন নিয়ম করে পথজুড়ে হাঁটি
প্রান্তরের ফাঁকফোকরে উঁকি দেই,
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেও আজকাল
আসার কোন নৈঃশব্দ্য নেই।
পথজুড়ে তোমার অস্তিত্ব না থাকলেও
পোষা পায়রাটার চারণ্যে
দু'খানা পত্রের আভাস মেলার কথা।
তবে,আজব তো !
সহস্র পায়রার মাঝে তোমার পত্রবাহক নোটনের
নেই কোন সন্ধান,
তব কি,নির্বোধ আত্মাটারেও নিবেদন করেছো
পুষে রাখা সেই অভিমান?
- অভিমানের প্রভেদ জমলে ;
স্বয়ং উপস্থিতির কোন মানা আছে কি?
কিংবা পত্রে লিখে দেয়ার মতো
ডিকশনারি জুড়ে কি অভিমানের কোন শব্দ নেই!
অনেক বেলা গড়িয়েছে ; এবার
আসতে উদাসীন হলে, আধখানা চিঠি দিও
অভিমানের শব্দ দিয়ে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩