আর্তমানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কার্যকারী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় (চরমহল্লা বাজার, ছাতক, সুনামগঞ্জ) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকারী পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান হাছনু-কে সভাপতি, সাজিদুর রহমান-কে সাধারণ সম্পাদক এবং মো: নাদিমুল হক-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের নীতি-আদর্শ সমুন্নত রেখে তৃণমূল পর্যায়ে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কার্যকারী পরিষদ (২০২৬-২০২৭) সনে সভাপতি মিজানুর রহমান হাছনু, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন তামিম, সহ-সভাপতি এস. এম. সাজ্জাদ, সহ-সভাপতি আদনান হোসেন, সহ-সভাপতি হাফিজ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবু মনসুর সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক মো: শরিফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নাদিমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আল-ইমরান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাক্কির আহমেদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক মাসুদুজ্জামান ফাহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: এমরানুল হক, প্রচার সম্পাদক ঝনু আহমেদ রানা, সহ-প্রচার সম্পাদক মো: রিপন আহমেদ, সমাজ সেবা সম্পাদক আহমেদ রাসেল, প্রবাসীক বিষয়ক সম্পাদক ইসলাম সাইফুল, ধর্ম বিষয়ক সম্পাদক নবীর হোসেন, পরিকল্পনা সম্পাদক তাজিদুল ইসলাম, অফিস সম্পাদক নুরুজ্জামান নুর, আইন বিষয়ক সম্পাদক মো: কামরুল ইসলাম, সিনিয়র সদস্য আলী আকবর, সদস্য মিলাদ আল হাসান, সদস্য মো: মারুফ, সদস্য জিদান হাসান ইমন, সদস্য রবিউল হাসান রবিউল, সদস্য মো: তায়েফ আহমেদ এবং সদস্য নাঈম আহমেদ।
সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নবগঠিত কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অনুমোদনপত্রে যৌথভাবে স্বাক্ষর করেছেন সম্মানিত কার্যনির্বাহী সদস্য ওয়ালীউল্লাহ, সাইফুর রহমান, সিতু মিয়া এবং রাজুল আমিন।
নবনির্বাচিত শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সামাজিক অসঙ্গতি দূর করাই আমাদের মূল লক্ষ্য। নতুন এই কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ তার গৌরবময় অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
তারা সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন, যাতে মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩