
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান রাউজানস্থ কাগতিয়া মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাগতিয়া মাদরাসায় আজকের এ আগমনকে আল্লাহ পাক যেনো সকলের নাজাতের উছিলা করেন, আমি মাদরাসা পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। মাদরাসার সুবিশাল লাইব্রেরি চমৎকার।
এখানে রয়েছে ইসলামের মূল সোর্সের বই যা আরবিতে প্রণিত হয়েছে। তিনি তার বক্তব্যে একজন যোগ্য আলেম হওয়ার স্বপ্নকে লালন করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। শিক্ষকদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান মুখি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এই মাদরাসা তাকওয়া নির্ভর অনন্য প্রতিষ্ঠান । এতো চমৎকার একটি মাদরাসা আছে যা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্রথম দেখেছেন। কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাস পরিদর্শনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভাইস চ্যান্সেলর বলেন এই প্রতিষ্ঠানের চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পাহাড়ে ঘেরা একটি নৈসর্গিক পরিবেশ যা তাঁর হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগিয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মহোদয়ের বাবা হযরত গাউছুল আজম রা. যিনি সারাজীবন মাদরাসার খেদমতের জন্যে নিবেদিত ছিলেন। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমুখী শিক্ষা অর্জন করার জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চা করার জন্য পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান মাদরাসার প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন,দ্বীনি শিক্ষার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা। নিভৃত পল্লিতে নাগরিক সব সুযোগ-সুবিধা দিয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে এ মাদরাসা। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এ মাদরাসার প্রাণপুরুষের ভূমিকা পালন করেছেন। যিনি মাদরাসার উন্নতি, অগ্রগতির জন্য জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বর্তমান অধ্যক্ষ মহোদয় সে ধারা বজায় রেখেছেন। জাহের-বাতেন সমস্ত জ্ঞানের স্রোতধারা এ মাদরাসার মাঝে প্রবাহিত। একজন জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থী এই মাদরাসার সংস্পর্শে এসে অমূল্য হয়ে উঠে।
সুবিশাল অবকাঠামো, সুদৃঢ় একাডেমিক কার্যক্রমের ব্যবস্থাপনা, অমূল্য সব কিতাবে ভরপুর দৃষ্টিনন্দন গ্রন্থাগার, আধুনিক কম্পিউটার ল্যাব, মানসম্মত শিক্ষক প্যানেল, সহ-শিক্ষা কার্যক্রম সর্বোপরি হযরত গাউছুল আজম (রা.) এর দোয়ায় এ মাদরাসাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা দ্বীনি শিক্ষার অনন্য আলোকবর্তিকা রূপে শিক্ষা বিস্তারে স্মরণকালের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রূপে আবির্ভূত হয়েছে। এ মাদরাসা সুনিবিড় শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঐতিহাসিক ভূমিকা পালন করে চলছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শন করায় ছাত্র ও শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(১১ আগস্ট ২০২৬) বেলা ১১ ঘটিকা থেকে চট্টগ্রামের এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে মাদরাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব সহকারী অধ্যাপক(ইংরেজি) আশফাক আখতার ও মাদরাসার শিক্ষক মন্ডলী।
মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩