
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে নতুন প্রত্যয়ের বার্তা নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
জানা গেছে, গত ২৮ জুন দুপুর ১টা ৪০ মিনিটে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন কাজিপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু তালুকদারের সন্তান এবং পৌর ছাত্রলীগ নেতা যুবরাজ তালুকদার।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে দলীয় কার্যক্রমে নতুন প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দেশের বিভিন্ন স্থানের মতো কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘ সময় কার্যালয়টি কার্যত অচল অবস্থায় ছিল। সাম্প্রতিক এই পতাকা উত্তোলনের ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩