নিজস্ব প্রতিবেদক:
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর কারমাইকেল কলেজের ২০১০-১১ সেশনের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাজিউল ইসলাম (Md Raziul Islam) আজ বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোরবেলায় নিজ বাসভবনের বাথরুমে অসাবধানতাবশত পিছলে পড়ে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে। সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ যেন এই কঠিন শোক সইবার শক্তি তার পরিবারকে দান করেন। আমিন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩