
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানের সময় সন্দেহজনক একটি বোটের আরোহীরা পালিয়ে গেছেন। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ভাসমান বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।
পরে তল্লাশিতে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩