
নিজস্ব প্রতিবেদক, তাড়াশ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে পুলিশ ও চোরচক্রের মধ্যে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর চুরি হওয়া তিনটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দুইটার দিকে মনোহরপুর গ্রামের এক কৃষক হঠাৎ টের পান একদল সংঘবদ্ধ চোর তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে একটি ট্রাকে তুলছে। কোনো উপায় না দেখে তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পাওয়া মাত্রই তাড়াশ থানা পুলিশ দ্রুত অ্যাকশনে নামে। ওই সময় তাড়াশ-রানীর হাট সড়কে টহলরত একটি পুলিশ দল চোরদের পালানোর পথ আটকাতে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তারা তাড়াশ-রানীর হাট সড়কের হাসান রোড এলাকায় একটি ভটভটি গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে পুরো রাস্তা আটকে (ব্লক) দেয়।
কিছুক্ষণের মধ্যেই গরুবোঝাই ট্রাকটি হাসান রোডে এসে পৌঁছালে সামনে ব্যারিকেড দেখে চালক ব্রেক কষতে বাধ্য হয়। এ সময় পুলিশ চারদিক থেকে ঘিরে ধরলে বেগতিক দেখে ট্রাক চালক ও চোরচক্রের সদস্যরা গাড়ি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি তল্লাশি করে চুরি হওয়া তিনটি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান:
"খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টহল দল তৎপর হওয়ায় গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। চোরচক্রের সদস্যরা পালিয়ে গেলেও আমরা চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছি। ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বারের সূত্র ধরে চোরের দলকে শনাক্ত ও আটক করার জোর সম্ভাবনা রয়েছে। অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষকের গরু উদ্ধার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩