নিজস্ব প্রতিবেদক, রংপুর
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, উত্তরবঙ্গের আলোকবর্তিকা, বরেণ্য শিক্ষাবিদ এবং কারমাইকেল কলেজ, রংপুর-এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর রেজাউল হক স্যার আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮ টার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান এবং আদর্শিক জীবন আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রয়াণে কারমাইকেল কলেজ পরিবার একজন অভিভাবককে হারালো, যা অপূরণীয়।
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি তিনি যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন।
শোকাহত,
কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩