মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় প্রধান রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর বাজার এলাকা থেকে জয়নাল আবেদীন জনিকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে মাহবুবুর রহমান এবং হরিশংকরপুর বাজার এলাকা থেকে আরিজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন নেতার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা এবং থানা ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতা রয়েছে।
গ্রেফতারের পর বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩