মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামের নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ইসমাইল হোসেন ও মো. ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের বাসিন্দা এবং তাঁরা মো. নুরুল ইসলামের ছেলে।
এদিকে তাঁদের সঙ্গে থাকা আরেক সহযোগী মো. রুবেল হোসেন (২৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর বাগডাঙ্গা এলাকায়। পলাতক ওই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩