সাদ্দাম হোসেন সাজ্জাদ :
যানবাহনের গোপন চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে এমন দুটি যানবাহনে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত পৃথক অভিযানে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার দুই চালককে আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে সিএনজিচালিত অটোরিকশার পেছনের অংশে তৈরি চেম্বার থেকে পাওয়া যায় আরও ১০ হাজার পিস ইয়াবা।
আটক দুই চালক হলেন আবদুর রহমান (২৩) ও নুরু রহিম (২৫)। তাঁদের একজন টেকনাফের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং অন্যজন উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩