প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৬:০৭ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

- এম, এ কাশেম :
- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভাবে মজুদ করা কাঠ ও বিপুল পরিমাণ বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
-
৩০ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম সেনা ক্যাম্পের উদ্যোগে স্বর্ত্তাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার (টিএ) মোঃ হুমায়ুন কবীরের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি সি-টাইপ টহল দল অভিযানটি পরিচালনা করে।
এ সময় ১৯০টি কাঠের গুঁড়ি, যার পরিমাণ আনুমানিক ২০০ ঘনফুট ও এর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা, এবং ১ হাজার ৫০০টি বাঁশ জব্দ করা হয়।
পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩