এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের বহুল পরিচিত মইজ্জ্যারটেক নামক এলাকায় অবস্থিত শাহ আমানত সেতুর টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ দুমড়ে- মুচড়ে গেছে।
তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরের দিকে সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
মইজ্জ্যারটেক টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে আসা সৌদিয়া পরিবহনের যাত্রী বাহী বাসটি টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায়ের বুথের সাথে সজোরে ধাক্কা খায়। এতে বুথটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় টোল বুথটির ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, দু'চারজন যাত্রী সামান্য ব্যথা পেয়েছেন।
দুর্ঘটনার পর পর-ই ঘটনাস্থলে দায়িত্বরত: লোকজন বাসটি আটক করে রাখে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩