সাদ্দাম হোসেন সাজ্জাদ :
মিয়ানমারে সার পাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অভিযানে ১০ হাজার কেজি ইউরিয়া সার ও একটি বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।
বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ইউরিয়া সার পাওয়া যায়। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩