জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সফলতার স্বাক্ষর রাখছেন বদরুল আলম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের কৃতি সন্তান মো. বদরুল আলম কর্মজীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। তিনি বর্তমানে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. বদরুল আলমের বাবা আবুল হাশেম একজন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা। শৃঙ্খলাপূর্ণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বদরুল আলম ছোটবেলা থেকেই মেধা, সততা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আসছেন।
তিনি ২০১৫ সালে প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এ অনার্সে ভর্তি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
শিক্ষাজীবন শেষে ব্যাংকিং খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম ও মেধার পরিচয় দেন তিনি। বর্তমানে জনতা ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করে গ্রাহকসেবা ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রশংসা অর্জন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত। এলাকার তরুণদের জন্য তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গর্বিত। ভবিষ্যতেও তিনি কর্মজীবনে আরও সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩