
জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে সীমান্তবর্তী রতনপুর এলাকা থেকে ২০ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (৩১) আটক করা হয়। আটককৃত আল আমিন কুড়িগ্রাম জেলার বামনেরচর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৩ সীমান্তের পিলারের কাছে রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন রৌমারী বিওপির বিজিবির সদস্যরা।
অভিযানকালে ২২ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে আটক করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩