মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৫ টায় আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং চারঘাট উপজেলা শাখার উপদেষ্টা সদস্য সালাউদ্দিন মানিক।
র্যালিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইমারত নির্মাণ ট্রেডের সভাপতি মোঃ আতাউর রহমান, রিকশা-ভ্যান ট্রেডের সভাপতি মোঃ আব্দুল সালাম, ফার্নিচার ট্রেডের সভাপতি মোঃ জমশেদ আলীসহ বিভিন্ন ট্রেড ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংগঠনের নেতাকর্মীরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩