জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিযোগিতায় দ্বৈত সাফল্য: আবৃত্তিতে প্রথম, রচনায় তৃতীয় শাহিনুর শিমুল
মিজানুর রহমান, মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, শেরপুর কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন শাহিনুর শিমুল।
প্রতিযোগিতার ‘গ’ বিভাগে (স্নাতক/স্নাতকোত্তর/সর্বসাধারণ) অংশ নিয়ে তিনি আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান এবং রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে প্রশংসা কুড়িয়েছেন।
শাহিনুর শিমুল শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জড়িপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মহারশি সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর এই ধারাবাহিক সম্পৃক্ততা এবং সাম্প্রতিক সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
তাঁর এই অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহিনুর শিমুল মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি এই সাফল্যের জন্য আয়োজক কর্তৃপক্ষ, শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যারা বিভিন্ন সময়ে তাঁকে অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ডে নিজেকে আরও দক্ষতার সঙ্গে সম্পৃক্ত রেখে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে চাই।”
শাহিনুর শিমুলের এই গৌরবময় অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শ্রীবরদী উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্য ভবিষ্যতে সাহিত্য, আবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩