জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ঝিনাইগাতী
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উত্তেজনাপূর্ণ খেলায় নালিতাবাড়ী উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঝিনাইগাতী উপজেলা ফুটবল দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মাঠে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ঝিনাইগাতী উপজেলা দল। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে একটি গোল করে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ঝিনাইগাতী।
ম্যাচের ফলাফল— ঝিনাইগাতী উপজেলা — ১
নালিতাবাড়ী উপজেলা — ০
ঝিনাইগাতী উপজেলার এ জয়ে খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। একই সঙ্গে সেমিফাইনালে দলটির সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন তারা।
খেলায় মাঠে উপস্থিত থেকে ঝিনাইগাতী উপজেলা দলের খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন মোঃ আল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, ঝিনাইগাতী উপজেলা ক্রীড়া সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি; মোঃ লুৎফর রহমান, সদস্য সচিব, ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং মোঃ আব্দুল মান্নান, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি।
এছাড়াও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তাদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
নালিতাবাড়ীকে হারিয়ে সেমিফাইনালে ওঠায় ঝিনাইগাতীজুড়ে বইছে আনন্দের আবহ। এখন সেমিফাইনালে আরও ভালো খেলা উপহার দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩