ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সংগঠন ঝিনাইগাতী, শেরপুর-এর উদ্যোগে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ক্রিকেট ম্যাচে রক্তদান সংগঠন ঝিনাইগাতী, শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন ও মাওলানা আলতাফ হোসেন স্মৃতি ক্রিকেট একাদশ, পাকুরিয়া, শেরপুর পরস্পরের মুখোমুখি হয়।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এ সময় রক্তদান সংগঠন ঝিনাইগাতী, শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ সামাজিক উদ্যোগ। দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মা ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের জরুরি সময়ে রক্তের প্রয়োজন হয়। তাই মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাদ্দাম হোসেন শান্ত, প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি, রক্তদান সংগঠন ঝিনাইগাতী, শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সাইফুল ইসলাম। পুরো আয়োজনটি বাস্তবায়ন করে রক্তদান সংগঠন ঝিনাইগাতী, শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা বলেন, “রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। খেলাধুলার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে রক্তদানের মতো মহৎ কাজে আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩