ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামের ঝোড়া এখন স্থানীয় কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে চাপাঝোড়া ঝোড়ার বাঁধ ভেঙে পানির স্রোতে আশপাশের প্রায় ২৫ থেকে ৩০ একর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বছরের পর বছর লোকসানের মুখে পড়ছেন এলাকার কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে চাপাঝোড়া ঝোড়ায় পানির প্রবল স্রোত সৃষ্টি হলে বাঁধ ভেঙে যায়। ফলে ঝোড়ার পানি আশপাশের কৃষিজমিতে প্রবেশ করে। এতে বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়। প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধান না হওয়ায় কৃষকদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
কৃষকদের কাছে চাপাঝোড়া গ্রামের ঝোড়ার বাঁধভাঙন এখন একটি দীর্ঘদিনের সমস্যা। সময়মতো বাঁধটি সংস্কার ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে না তোলায় প্রতিবছর তাঁদের কষ্টার্জিত ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, চাপাঝোড়া ঝোড়ার ভাঙনকবলিত বাঁধটি দ্রুত সংস্কার করে স্থায়ীভাবে মজবুত করা হোক। পাশাপাশি ঝোড়ার পানির স্বাভাবিক প্রবাহ ও কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে চাপাঝোড়া ঝোড়ার কারণে প্রতিবছর ২৫-৩০ একর আবাদি জমির ক্ষয়ক্ষতি থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩