
কক্সবাজারের টেকনাফে অপহৃত সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে মাঝির উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ১ নভেম্বর শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লক থেকে মোহাম্মদ রোহান (৭) নামের শিশুটি অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। বিষয়টি অনুসন্ধানে জানা যায়, শিশুটি ও তার পরিবার বর্তমানে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।
পরে ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করে এপিবিএন পুলিশ। উদ্ধারের পর তাকে শালবাগান ক্যাম্পে নেওয়া হয়।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
তবে শিশুটিকে কারা অপহরণ করেছিল এবং কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল, সে বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩