নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে পবিত্র ঈদকে সামনে রেখে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তারেক রহমান, ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যরা। তাদের সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে নিয়মতান্ত্রিকভাবে চাল বিতরণ করা হয়।
চেয়ারম্যান মোঃ গোলাম ফিরোজ চৌধুরী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ভিজিএফের চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। যাতে কেউ বঞ্চিত না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, ভিজিএফ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি উপকারভোগীর হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সোনারায় ইউনিয়নে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভিজিএফের চাল বিতরণ হওয়ায় উপকারভোগীদের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩