
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল পুনরুদ্ধারের দাবিতে জসিম উদ্দিন, জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর আদালতে বিচারাধীন। মামলা নম্বর ৭। মামলার ধারাবাহিকতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মামলার বাদীর বক্তব্য, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের আইনগত প্রতিকার পেতে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেন। ভূমি প্রতিকার আইনের আওতায় করা আবেদনটি প্রথমে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট গ্রহণ করা হয়। সেখানে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়।
বাদী জানান, উপজেলা পর্যায়ে তদন্ত শেষ হওয়ার পর বিচার কার্যক্রম শুরুর প্রাক্কালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর আদালতে গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ মামলার কারণ দর্শানোর নোটিশ সংশ্লিষ্ট পক্ষের কাছে প্রদান করা হয়েছে।
বাদীর দাবি, বিরোধপূর্ণ জমি নিয়ে তিনি আইনানুগভাবে নামজারি সম্পন্ন করেছেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন। তার অভিযোগ, এসব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও জসিম উদ্দিন, জহুরুল ইসলামসহ অভিযুক্তদের সঙ্গে জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।
বাদী বলেন, “আমি কোনো ধরনের সংঘাত বা জোরপূর্বক দখলের পথে যেতে চাই না। আইনের প্রতি আস্থা রেখেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। উপজেলা পর্যায়ে তদন্ত হয়েছে। এখন মামলাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের আদালতে বিচারাধীন। আশা করছি, সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং আমার ন্যায্য অধিকার ফিরে পাব।”
অন্যদিকে, প্রতিপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা তাকে ওই জমি দেব না।” জমি নিয়ে তাদেরও দাবি রয়েছে এবং তারা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।
বাদীর ভাষ্য অনুযায়ী, মামলাটি তাড়াশ পৌরসভা ও সুগনা ইউনিয়নের প্রথম মামলা। তবে মামলাটি বিচারাধীন থাকায় জমির মালিকানা, দখল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের আদেশের ওপর নির্ভর করবে।
সংশ্লিষ্টদের বক্তব্য, আদালতের বিচারিক প্রক্রিয়ায় উভয় পক্ষের বক্তব্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনার পরই বিরোধপূর্ণ জমির বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত আসবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩