সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে চারাগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে কলাগাঁও ছড়া থেকে প্রায় ১,০০০ ঘনফুট বালুভর্তি একটি বাংলাদেশি স্টিল বডির নৌকা জব্দ করে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বালুর সরকারি মূল্য প্রতি ঘনফুট ২৫ টাকা হিসেবে মোট ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্টিল বডির নৌকার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে চারাগাঁও বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও প্রাকৃতিক সম্পদ লুটপাট রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ বালু উত্তোলন প্রশাসনের আরও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩