সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে সভার সূচনা করেন। আলোচনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসেবা নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া জামায়াতের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩