প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৩:০৩ পি.এম
তাহিরপুরে ইয়াবা সহ কারবারি গ্রেফতার।

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ও নগদ টাকা সহ নেকবর আলী (৪৮) নামে কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায় শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের আশেপাশের এলাকায় গোপন সংবাদের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ৪৮ হাজার ৮শত ৫০ টাকা সহ নেকবর আলীকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামীকে জেলা কারাগাড়ে প্রেরণ করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩