সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরা দেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিরু মিয়ার ছেলে এবং মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোনো এক সময় বোরখাড়া থেকে কাউকান্দি যাওয়ার সড়কের কুড়েরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কাশেম মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে তাহিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অভিযান চালিয়ে নদী থেকে কাশেম মিয়াকে উদ্ধার করে। তবে উদ্ধার করার সময় তার মরদেহ পাওয়া যায়।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে কাশেম মিয়ার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিকভাবে দাফনের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩