বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ বাঁধ ও গুরমার হাওর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃমেহেদী হাসান মানিক।
রোববার (৩ই মার্চ) তাহিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ বাঁধ ও গুরমার সহ হাওরাঞ্চলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং বাঁধের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুক আলম শান্তানু, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান,তাহিরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন সাংবাদিক রোকন উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক বলেন,গুরমার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ধান যেন কৃষকরা নিরাপদে ও সুন্দরভাবে কেটে ঘরে তুলতে পারেন, সেজন্য প্রতিটি বাঁধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। হাওরাঞ্চলের ফসল ও জনপদ রক্ষায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলো নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে। যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩