
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহলে ও তাঁর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর অনুভূতি প্রকাশ করে হাজী মো. সবুজ আলম বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং ব্যবসায়ীদের অধিকার, ঐক্য ও ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
দীর্ঘদিন ধরে আমি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।
আমি পদ-পদবির জন্য নয়, ব্যবসায়ী ভাইদের সম্মান, স্বার্থ ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। অতীতের মতো আগামীতেও ব্যবসায়ীদের যেকোনো সংকট ও প্রয়োজনে পাশে থাকতে চাই। আমি সকল ব্যবসায়ী ভাইয়ের দোয়া, ভালোবাসা, মূল্যবান পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মো: সবুজ আলম একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীরা একটি স্বচ্ছ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩