প্রায় দেড় যুগ দীর্ঘ অপেক্ষার পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স তাহসিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজ্বী মো. মহিবুর রহমান রিপন।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের আশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও নেতৃত্বদানকারী ব্যক্তিরা নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনবেন।
নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে এক ক্রান্তীয় ঐক্য। ভোটার ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, "মহিবুর রহমান রিপন একজন সৎ, পরিশ্রমী ও ব্যবসাবান্ধব ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি সব সময় ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, কার্যকারী সদস্য হিসেবে তিনি নির্বাচিত হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সুচারুভাবে সমাধান হবে।
নিজের প্রার্থিতা ও ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে হাজ্বী মো. মহিবুর রহমান রিপন বলেন, "দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন আমাদের জন্য একটি বড় সুযোগ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। যদি ব্যবসায়ীরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি আমদানিকারক গ্রুপের প্রতিটি সদস্যের অধিকার রক্ষা, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং তাহিরপুরের অর্থনৈতিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।"
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী মহিবুর রহমান রিপনের পক্ষে প্রচারণা এবং সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণ ততই মুখর হয়ে উঠছে, যা পুরো তাহিরপুরজুড়ে নির্বাচনী আমেজকে আরও জমজমাট করে তুলেছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩