দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায়
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভা ২৭ জুন ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শশাংক শেখর রায়। এছাড়া মনিরুজ্জামান সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরা বেগম সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় শশাংক শেখর রায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর পুনরায় যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা নবগঠিত ম্যানেজিং কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন। তাদের মতে, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনে আরও এগিয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩