দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানি ইউনিয়নে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির (৪০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জিকাজানি ইউনিয়নে মাদক বিরুধী অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ইয়াবা ট্যাবলেট ও নেশার সরঞ্জাম সহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলা জিকাজানি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রশাসন সুত্রে জানা যায়, মাদক বিরুধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চিকাজানি ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সময় হুমায়ুন কবিরকে তার নিজ ঘরে মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী এর আগেও পুনর্বাসন কেন্দ্রে ছিলেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে আসামী হুমায়ুন কবির নেশার টাকার জন্যে পরিবারের সদস্যদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করতেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, "মাদক বিরুধী অভিযান চলাকালে হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩