ধান-শালিকের দেশ
শাকেরা বেগম শিমু
পাখির গানে, সবুজ ধানে সোনারোদের হাসি,
আমার সোনার দেশের এ রূপ বড়োই ভালোবাসি।
ভোরে যখন পূর্বাকাশে হাসে সোনার রবি,
নানান পাখির গানে মুখরিত যে হয় সবই।
পদ্মপুকুর পাড়ে বসে মাছরাঙা লেজ নাড়ে,
সবুজ মাঠের সোনার ফসল নয়ন ও মন কাড়ে।
ধানের ক্ষেতে উড়ে বেড়ায় শালিক পাখির ছানা,
ফড়িং নাচে হাওয়ার তালে, কেউ করেনা মানা।
ভোরবেলাতে ধানের শীষে হাসে শিঁশিরবিন্দু,
রোদের আলোয় মুক্তা হাসে, নাইবা থাকুক সিন্দু।
দোয়েল, শালিক, ময়না, শ্যামা ডাকছে গাছের ডালে,
সোনালী ধান ঢেউ খেলে যায় দখিন হাওয়ার তালে।
ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় বরফ গলা নদী,
আঁকাবাঁকা মেটোপথে বয় সে নিরবধী।
পেরিয়ে নদী ঢেউরা তীরে আছরে পড়ে এসে,
দেখবে তুমি আসলে ওগো ধান-শালিকের দেশে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩