
নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের নতুন পাড়া মাঠ থেকে গত ১৮/০১/২৬ তারিখ (রবিবার) রাতে ৩টি পাওয়ারটিলারের বডি রেখে ইঞ্জিন ও ১টি সেচ মোটর নিয়ে যায় চোর চক্র।
স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার কৃষক ইউসুফ খামারু, রাশিদুল খামারু সহ বাহাদুরপুর কান্দিপাড়ার একজনের পাওয়ার টিলারের ইঞ্জিন ও সেচ মোটর নিয়ে যায় চোর চক্র।
কৃষকরা বলেন আমাদের কৃষি কাজের সম্বল চোর এভাবে নিয়ে যাবে কখনো ভাবিনি, কৃষিকাজই আমাদের আয়ের মূল উৎস, আমাদের ফসল ফলানো এই বছর কঠিন হয়ে পড়বে, আমরা ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছি।
এ বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি সেই সাথে প্রশাসনের মাধ্যমে আমাদের চু'রি হওয়া ইঞ্জিন এবং সেচ মোটর উদ্ধার চাই, এবং চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩