নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ পুকুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন। ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়িত এই কর্মসূচি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিবুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী। তারা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উল্লেখ করে বলেন, সরকারি পুকুরগুলো পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা করা হলে একদিকে যেমন দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন বলেন, সরকারি সম্পদ রক্ষা ও তার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। উপজেলা পরিষদের পুকুরকে আরও সমৃদ্ধ করা এবং মাছের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ব্যক্তিগত অর্থায়নে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শুধু মৎস্যসম্পদ বৃদ্ধিতেই নয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত কর্মকর্তারা জানান, সরকারি জলাশয়গুলোকে কার্যকরভাবে ব্যবহার ও সংরক্ষণ করা গেলে তা অর্থনৈতিক এবং পরিবেশগত—উভয় ক্ষেত্রেই সুফল বয়ে আনবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অন্যদেরও পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।
স্থানীয়দের মতে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব অর্থায়নে সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩