আবুল কালাম, নীলফামারী:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন জেলার ৩ লাখ ৭ হাজার ২৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, জেলার ৬ উপজেলা ও ৪ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি বলেন, ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১ হাজার ৫৯০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৩ হাজার ১৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। পাশাপাশি ১৯১ জন সুপারভাইজার এবং জেলা স্বাস্থ্য বিভাগের মনিটরিং টিম পুরো কার্যক্রম তদারকি করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুদের অপুষ্টি ও দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য নির্ধারিত বয়সসীমার সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
এসময় সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সহসভাপতি আনারুল হক প্রধান, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আলামিন ইসলাম, অর্থ সম্পাদক সোহেল রানা, ক্রিড়া সম্পাদক রানা আহমেদ সহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩