তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: পঞ্চগড় থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন (অনুমোদন) দেওয়া হয়েছে। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে ডিক্লারেশন পেয়েছেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মোশাররফ হোসেন।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুমতিপত্র হস্তান্তর করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মোশাররফ হোসেন।
পত্রিকাটির লক্ষ্য ও বস্তুনিষ্ঠতা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্ষুদ্র-কুটিরশিল্পসহ জেলার সম্ভাবনাময় খাতগুলোকে ‘পঞ্চগড় খবর’ বিশেষ গুরুত্ব দেবে। পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও জীবনসংগ্রামের চিত্র এতে বস্তুনিষ্ঠভাবে ফুটে উঠবে।”
মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ রহমান মুকুল, হোসেন রায়হান, সামসউদ্দীন চৌধুরী কালামসহ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩