পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে শেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ বাস্তবায়নে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে সদর উপজেলার নয়ানী বাজার এলাকায় অবৈধ পলিথিনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানকালে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ ও অবৈধ পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩