মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

আজ (২০ নভেম্বর ) রোজ বৃহস্পতিবার হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদ ইউনিয়নের সবুজটিলায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে হাটহাজারী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উক্ত অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে আসামী মো কায়েছকে গ্রেফতার করা হয় ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান।
এছাড়াও ঘটনাস্থল থেকে মাটি বহনকারী পিকআপটি জব্দ করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনের সাথে কথা হলে, তিনি জানান পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং নিয়মিত মামলা রুজুর জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন,
ফসলী জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩