প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ঠাকুর গাঁও জেলা প্রতিনিধি
আমি মারছুছা সরকার, সহকারী শিক্ষিকা, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। আমার বিরুদ্ধে গত ২৫ নভেম্বর "নিউজ ঠাকুরগাঁও" ফেসবুক পেজ ও কয়েকটি অনলাইন পত্রিকায় "পীরগঞ্জে সরকারি শিক্ষিকার কোচিং বাণিজ্য" এই শিরোনামে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সেই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
এই সংবাদটি সত্য নয়। উক্ত সংবাদে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মানহানি করার লক্ষ্যে সাংবাদিকদের যে তথ্য প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
সংবাদটিতে আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যা ঘটনা সাজিয়ে উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বানোয়াট। ফলে উক্ত সংবাদটির আমি তীব্র প্রতিবাদ করছি। সেই সাথে সাংবাদিক ভাইদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
মারছুছা সরকার
সহকারী শিক্ষিকা, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩